‘হোসাইনী দালানে বোমা হামলা সরকারের ব্যর্থতার প্রমাণ’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ২০:৪২
 
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘হোসাইনী দালানে বোমা হামলা ও পুলিশ হত্যার ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার কথাই আবার প্রমাণ করল। আর কত ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কুম্ভকর্ণের ঘুম ভাঙবে, এটিই দেশবাসীর প্রশ্ন।’
বি. চৌধুরী রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।
বি. চৌধুরী বিবৃতিতে বোমা হামলায় স্কুল-ছাত্র হত্যা ও পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) হত্যাকাণ্ডের নিন্দা জানান।
বি. চৌধুরী বলেন, ‘এ সব ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের আরো একটি ব্যর্থতার নজির স্থাপন করল। আমি এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করছি।’