সিনেমায় ‘নেমো’ না

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:১৫

 

  ব্রত রায়

 

মন্দা চলচ্চিত্রে এখন

বেকার বসে নায়িকারা

নেই পুঁজি, নেই বাজার দেশে

এর পিছনে দায়ী কারা?

 

নির্মাতা আর দর্শককুল-

বলছে ওরা দোষী এরে

বেকার হলে এই জমানায়

কেউ খাওয়াবে বসিয়ে রে?

 

কাঁদছে তারা—এ কান্না কি

গ্লিসারিনের? না, মেকি না?

দেখার বিষয় সিনেমাতে

‘নামা’ তাদের থামে কি না!

 

 

 

খবর :গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ মার্চ থেকে মাসব্যাপী ‘জামাই আদর মেলা’র উদ্বোধন