জামাই আদর মেলা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:১৫

 

  সাঈদ সাহেদুল ইসলাম

 

মাসব্যাপী এই মেলায় পাব

আদর আমি জামাই বলে,

যেইভাবে চাই শুনবে সবাই

কথা ওঠাই—নামাই বোলে।

 

মেলায় গেলাম কিন্তু বিষয়

হলোই না বোধগম্য যে রে,

আমার শ্বশুর আর শাশুড়ি

(নিন যত এই রম্য জেরে)

 

যাননি তারা! পাইনি আমি

দেখা কোনো শালাশালির,

(কই) অথচ তাদের বাসায়

সই যে কত জ্বালা শালির!

 

জামাই আদর মেলায় তবে

প্রত্যাশাটা আর কী থাকে?

বউ না বিচার করলে পরে!

পারব দিতে মার কি তাকে?