লেখা ইকবাল খন্দকার আঁকা রবিউল ইসলাম সুমন
—নায়িকা ম্যাডাম, শুনলাম আপনি নাকি চলচ্চিত্র সংকটে ভুগতে আছেন?
—দেখুন, এগুলো হচ্ছে স্ক্যান্ডাল। বাই দ্য ওয়ে, সেলিব্রিটিদের নিয়ে স্ক্যান্ডাল হতেই পারে।
—সত্যি সত্যি চলচ্চিত্র সংকটে ভুগলে আপনি কিন্তু ছোট পর্দায় কাজ করতে পারেন।
—বড় পর্দা বলতে আমি দরজার পর্দাকে বুঝি। ছোট পর্দা মানে কি জানালার পর্দা?
—ছোট পর্দা বলতে আমি টিভিকে বুঝিয়েছি। মানে আপনি টিভির দিকে ঝুঁকতে পারেন।
—দেখুন, আমি কোনোদিকে ঝুঁকতে পারব না। আমার ঘাড়ে ব্যথা।
—একটু পিছনে ফিরে যাই। আপনি অভিনয়ে এসেছিলেন কিভাবে?
—রিকশায় চড়ে এসেছিলাম।
—আপনার হাতে এখন কেন কোনো ছবি নেই?
—দেখুন, ছবি মানুষের হাতে থাকে না। ছবি থাকে ফেসবুকে। হাতে থাকে ভ্যানিটি ব্যাগ।
—অভিনয় নিয়ে আপনার ভাবনা কী?
—ভাবনা-চিন্তা আমি একদমই করি না। কারণ, বেশি চিন্তা করতে করতে গেলে চোখের নিচে কালি পড়ে যাবে।
