ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১০:১২
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত এক জন হচ্ছে কাভার্ড ভ্যান চালক মো. ডালিম মিয়া। তিনি যশোর শহরের শংকরপুরের মতিয়ার রহমানের ছেলে। অপর জন ট্রাক চালক আব্দুর রহমান। আহত দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শৈলকুপা থানার ওসি মো. হাশেম খান জানান, ভোর রাতে ঝিনাইদহ মুখি বালি বোঝায় একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। রাস্তার পাশে দাড় করিয়ে চাকা বদল করছিল। এ সময় ঝিনাইদহ মুখি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ৪ জন হতাহত হয়। খবর পেয়ে শৈলকুপা থেকে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনা স্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এক জনের অবস্থা আশংকা জনক।