নকল জন্মদিনে নকল উপহার

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:১৬

 

  ওয়াসিক হোসেন রূপক

 

আমার প্রিয় বন্ধু রাহাত। গত শুক্রবার আমিসহ অন্য বন্ধুরা হোস্টেল থেকে বাড়িতে সবাই এসেছি, সবাইকে দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। তার বুদ্ধি ছিল ‘আজ সবাই বাড়িতে আছে, তাহলে আমার জন্মদিন বললে আজকে আমি অনেক উপহার পাব।’

বিকেলে গ্রামের সবাই মিলে খেলা করছিলাম। আমার সাথে রাহাত খেলছিলো খেলা শেষ বাড়িতে যাওয়ার সময় সে বলল আজ তার জন্মদিন। সে জানত না যে আমার জন্মদিন তার জন্মদিনের ২ দিন পর। সে হিসেবে জন্মদিন আরও ১০ দিন পর। আমি তা জানতাম। রাতে আমরা সব বন্ধুরা মিলে একটা বড় বাক্স নিয়ে তার বাড়িতে হাজির হই। কেক কাটা হলো। তারপর সে বলল আমার উপহার কোথায়। আমরা তাকে বড় বাক্সটা দিই। সে তাড়াতাড়ি বাক্সটা খুলে। খুলে দেখল বাক্সতে কিছু নেই। সে বলল, ‘বাক্সতে যে কিছু নেই?’ আমি তখন বললাম, ‘জন্মদিন যেমন নকল তাই উপহারও নকল।’ তারপর সে বলল, ‘তোমরা সবাই মিলে আমাকে ফাঁকি দিলা।’  আর তখন আমরা সবাই মিলে হাসলাম।

অষ্টম শ্রেণি, কুমিল্লা মডার্ন হাই স্কুল