শাহজালাল বিমানবন্দরে রেড এলার্ট জারি করা হয়নি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৮:৪৫
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন প্রকার এলার্ট জারি করা হয়নি। কোন কোন টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড এলার্ট জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করেছে, যা ভিত্তিহীন। বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আজ সরকারি এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
 
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যাস্ত এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ সীমিত রেখেছে।
 
বিমানবন্দর পরিচালক জাকির হাসান সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেষ রাত থেকে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বাসস।