ঠাট্টা কেন এত্ত মজা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:১৭

 

  পথিক মুহাম্মদ ইদ্রিস

 

সোম থেকে সেই শনি শেষে

দিন গড়ালে রবিবারে,

সেদিন আমার কেমন জানি

ঠাট্টাপাঠে লোভ বাড়ে।

 

মিষ্টিমধুর মনটা আমার

যখন দেখি খাট্টা হয়

তখন আমার সঙ্গী শুধু

ইত্তেফাকের ঠাট্টা হয়।

 

ঠাট্টা তুমি আসো যদি

প্রতিভোরে সাতদিনে

তোমায় আরও ভাসব ভালো

প্রতিক্ষণে রাতদিনে।

 

ঠাট্টা তোমার পুরো গায়ে

নেইকো কোন মিথ্যে ফাঁক

তুমি থাকায় আজ অনেকের

প্রিয় হলো ইত্তেফাক।

 

ঠাট্টা ম্যাগের জন্মদিনে

থাকল শুভ কামনা

ঠাট্টা কেন এত্ত মজা

ঠাট্টা তো আম-জামও না।

 

প্রাণের প্রিয় ঠাট্টা তুমি—

মেতে থাকো তামাশায়

তোমায় নিয়ে লিখছি না আর

ক্লান্ত হয়ে ঘাম আসায়।

 

সরফভাটা, রাংগুনিয়া, চট্টগ্রাম