টরন্টোতে গানে গানে 'তারানা' এবং 'দুজনে দেখা হলো'

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ২১:৫৪
 
‘দু’জনে দেখা হলো’ শীর্ষক অনুষ্ঠানে গান গাইলেন টরন্টোর তিন শিল্পী- ফারহানা শান্তা, রেহানা রহমান এবং অতিথি শিল্পী দীপ্তি জাহান। গত ১৭ অক্টোবর ৯ ডজ রোড মিলনায়তনে ফারহান্তা চারটি রবীন্দ্র সঙ্গীত, পুরানো দিনের চারটি সিনেমার গান ও নিজের অ্যালবাম থেকে একটি গান করেন।
 
রেহানা রহমান নজরুল গীতি, পুরানো দিনের আধুনিক গান, হিন্দী গান ও গজল পরিবেশন করেন আর দীপ্তি জাহান কয়েকটি জনপ্রিয় আধুনিক গান করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. অমিত চাকমা, বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, ড. মোজাম্মেল খান এবং ড. নুরন নবী। অপর দিকে গত ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় টরন্টোর সেইন্ট প্যাট্রিক স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সঙ্গীতশিল্পী টিটু কবির এবং নাফিয়া নজরুল উর্মী পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান ‘তারানা’- দি কালার অব মিউজিক।
 
IMG0
'তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে'... গান নিয়ে শিল্পীদ্বয়ের গানের পর্ব শুরু হয়। পরে তারা আধুনিক, বাংলা হিন্দি, চলচিত্রের গান গেয়ে মাতিয়ে রেখেছিলেন উপস্থিত দর্শক-শ্রোতাদের। এই সঙ্গীতানুষ্ঠা উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী, ড. মোজাম্মেল খান এবং তাসরিনা শিখা।