কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র ও গুলিসহ স্থানীয় যুবলীগের দুই নেতাকে আটক করেছে র্যাব। সোমবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমাম হোসেন (৩৫) ও একই ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের মৃত আবদুস সালামের ছেলে আবুল খায়ের (৪২)।
র্যাব জানান, আটককৃতদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি এক নলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্বার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
