সরকারি হাসপাতালে মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ২১:১৭
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সকল সরকারি হাসপাতালে মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হবে।’
 
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি সকল বেসরকারি হাসপাতালেও মনোবিজ্ঞানী পদ সৃষ্টি করতে হবে। তা না হলে ভবিষ্যতে তাদের কলেজের নবায়ন বন্ধ করে দেয়া হবে।’

খবর বাসসের।