ছাগল হলেন শহরের মেয়র!

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৪৬

উত্তর আমেরিকার শহর ফেয়ার হেভেনের নাগরিকদের দেখাশোনার জন্য মেয়র নির্বাচিত করা হয়েছে লিঙ্কন নামের একটি ছাগলকে। গত মঙ্গলবার ফেয়ার হেভেনে মেয়র নির্বাচনের গণভোট অনুষ্ঠিত হয়। এই পদের জন্য প্রার্থী ছিল মোট ১৬ পোষ্য প্রাণী,যাদের কেউই মানুষ নয়।

ফেয়ার হেভেনের মেয়র হিসেবে ওই ছাগলটি নির্বাচিত হয়েছে গণভোটের মাধ্যমেই।  মোট ১৬ প্রার্থী পোষ্যদের মধ্যে ছিল ছাগল, কুকুর, বিড়ালের মতো পোষ্য প্রাণীরা। নির্বাচনের শেষ পর্যন্ত ছাগলটির সঙ্গে ভোটের লড়াইয়ে ছিল স্যামি নামে এক কুকুর। তাকে মাত্র ১৩ ভোটে হারিয়ে জয়ী হয় ছাগলটি। আগামী এক বছরের জন্য এই ছাগলের উপরই নির্ভর করবে শহরের উন্নয়নের দায়িত্ব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত এই মেয়রের নাম রাখা হয়েছে লিঙ্কন।

আরও পড়ুন:  নন্দীগ্রামে বিরল প্রজাতির হুতোম পেঁচা উদ্ধার

শহরে বর্তমানে প্রায় আড়াই হাজার লোকের বসবাস। তবে এতোদিন কোনও মেয়র ছিল না এই শহরের। একজন টাউন ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিলেন যিনি এতোদিন ধরে শহরের দেখাশুনা করতেন।

ইত্তেফাক/জেডএইচডি