রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াত কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কোনাপাড়ায় পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াত-শিবির নেতাকর্মী একটি মিছিল বের করলে পুলিশ তাদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেছে এক জামায়াত নেতা।
ওই জামায়াত নেতা জানান, পুলিশের হামলায় আমাদের ৮ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ৩জনকে আটক করেছে।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, 'জামায়াত-শিবির কর্মীরা যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।'
পুলিশ এ সময় ব্যানারসহ তিনজনকে আটক করে বলে জানান তিনি।
