আইভরি কোস্টে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলাসেন ওয়াতারা। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ওয়াতারার পক্ষে ৮৩.৬৬ শতাংশ ভোট পড়েছে। কয়েকজন বিরোধী প্রার্থীর নির্বাচন বর্জন করার আহ্বান সত্ত্বেও ৫৪ দশমিক ৬৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
কয়েক বছর ধরে সহিংসতা ও অভ্যুত্থানের মতো ঘটনা ঘটার পর এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে শান্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসির ও এএফপি।
