জাবিতে ‘আনন্দশালা’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৮:৫৪
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বিকাশ কেন্দ্র ‘আনন্দশালা’র ষষ্ঠ  প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে প্রধান অতিথি ভিসি অধ্যাপক  ফারজানা ইসলাম কেক কাটেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি  অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ছাত্রকল্যাণ ও পরামর্শদানকেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর অধ্যাপক  তপন কুমার সাহা প্রমুখ।
 
এ অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দশালার পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী।
 
উল্লেখ্য, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিষ্টিক শিশুদের এ ধরনের স্কুল রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর আনন্দশালা যাত্রা শুরু হয়।