নিয়ম-নীতি

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৪৯

বদরুল বোরহান

 

কেউবা করে বুঝে এবং কেউবা করে না বুঝে,

সবাই করে নিজের মতো, কারণ কিছু না খুঁজে।

          কাউকে কিছু যায় না বলা

          যেমন খুশি তেমন চলা

বললে পরে আসবে তেড়ে, ফুলিয়ে পেশি দুহাতে,

দেখেও আমি দেখি না তাই, পালিয়ে বাঁচি গুহাতে।

          নিয়ম-নীতি কেউ মানে না

          মানতে হবে, তাও জানে না

সভ্য দেশে বাস করছি অবাক লাগে ভাবিতে,

আমরা কবে সজাগ হব, নীতি মানার দাবিতে?