নিউইয়র্কে স্বামীর গাড়ির ধাক্কায় বাংলাদেশি গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ০২:০৮

নিউইয়র্কে স্বামীর গাড়ির ধাক্কায় আমেনা বাতেন নূপুর (২৬) নামে বাংলাদেশি একজন গৃহবধূ মারা গেছেন। গত শনিবার (স্থানীয় সময়) তিনি বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করতে স্বামীকে সহায়তা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার অ্যাভিনিউ ডি’তে।

 

নিহত আমেনা বাতেনের স্বামী ব্রুকলিন হাসপাতালের চিকিত্সক শাখাওয়াত হোসেন (৩১) মাত্র ৩ মাস আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। শনিবার গ্যারেজ থেকে গাড়িটি বের করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। এ অবস্থায় তার স্ত্রী নূপুর দৌড়ে এসে বাম পাশে দাঁড়িয়ে স্বামীকে গাড়ি বের করতে নির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। একপর্যায়ে শাখাওয়াত হোসেন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড বেগে তার স্ত্রীকে পেছন থেকে ধাক্কা দেন। হাসপাতালে ভর্তি করার ঘণ্টাখানেকের মধ্যেই নূপুর মৃত্যুর কোলে ঢলে পড়েন।