রঙ্গরস

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৪৯

গাবতলি গরুর হাটের পাশ দিয়ে হেটে যাচ্ছিল দু’বন্ধু—

: বলতে পারবি এই হাটে কতগুলো গরু আছে?

: কেন চার শ বত্রিশটা।

: আশ্চর্য তুই কী করে সঠিক সংখ্যাটি বললি? সে দারুণ অবাক হলো। কারণ সে কোনোক্রমে সঠিক সংখ্যাটি জানত।

: কেন প্রথমে ওদের পাগুলো গুনলাম তারপর চার দিয়ে ভাগ করলাম।

 

 

জুতোর দোকানে প্রায় শ’খানেক স্যাণ্ডেল জুতো দেখে কোনোটাই পছন্দ হলো না।

মহিলা উঠে বললেন: নাহ এবার উঠি। বাইরে রোদটা বোধহয় এতক্ষণে কমেছে—