রাজধানীর নিউ ইস্কাটন রোডে ফুটপাতে রাখা গার্মেন্টের ঝুটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর বাবুল মিয়া জানান, রাস্তার পাশে গার্মেন্টের ঝুট রাখা ছিল। পাশের গ্যাস লাইন থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে কোনো ভবনে আগুন লাগেনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি। তেমন কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
