কক্সবাজার রামুর ঈদগড়ে বিষপানে ডেজি আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় নিজ বাড়িতে বিষপান করেন। তিনি ঈদগড় বাইতুশ শরফ পাড়া এলাকার আহমদ হোছনের ছেলে প্রবাসী জসিম উদ্দীনের স্ত্রী। তার এক ছেলে ও ১ মেয়ে রয়েছে।
পরিবারের লোকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডেজি আক্তারের স্বামী বর্তমানে মালেশিয়ায় রয়েছে। কী কারণে বিষপানে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে এলাকার ইউপি মেম্বার বেলাল উদ্দীন জানান, নিহত ডেজি আক্তার ওষুধ মনে করে বিষপান করেছেন।
