ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মৌলভীহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাওলানা কুতুব উদ্দিন (৪০) জেলার সরাইল উপজেলা জামায়াতের আমির বলে জানা গেছে। তিনি সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা কুতুব উদ্দিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ও সরাইল থানায় ৪টি মামলা রয়েছে।
