বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এসএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে মোট ১ লক্ষ ৩৪ হাজার ৫ শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ১ম বর্ষে ৮৬ হাজার ৭ শত ৬১ জন এবং ২য় বর্ষে ৪৭ হাজার ৮ শত ২০ জন অংশ নিচ্ছে।
সারাদেশে ৪৪১ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিন গুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। এ বছর ৪ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
