সাংবাদিক মির আফতাব উদ্দিন আহমেদ আর নেই

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১২:৫৩
দৈনিক ইত্তেফাকের সাবেক মফস্বল সম্পাদক মির আফতাব উদ্দিন আহমেদ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।
 
আফতাব উদ্দিন তার মগবাজারের নিজ বাসায় মারা যান। বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে ও স্ত্রী রেখে যান।