ইকবাল খন্দকার
—ভাই, আজকাল ‘কল ড্রপ’ কথাটা কিন্তু খুব শোনা যাচ্ছে।
—কান যেহেতু আছে, অতএব শোনা যাইতেই পারে।
—আহা, বিষয়টা তা না।
—তাইলে কী?
—না মানে বিষয়টা সম্পর্কে আমি একটু জানতে চাইছিলাম আর কি।
—বলেন কী জানতে চান।
—কল ড্রপ জিনিসটা আসলে কী?
—এইটা তো খুবই সাধারণ একটা বিষয়।
—তবু আমি জানতে চাই।
—‘কল’ কী, সেইটা তো জানেন?
—অবশ্যই জানি। কল হচ্ছে মোবাইলের কল।
—জি না। ‘কল’ মানে হচ্ছে ‘চাপকল’। আর ‘ড্রপ’ মানে হচ্ছে ফোঁটা। তো চাপকল থেকে যখন ফোঁটা ফোঁটা পানি পড়ে, সেইটারে বলে ‘কল ড্রপ’।
