'শমসের পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ'

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৫:৩৬
শমসের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে চৌমুহনীতে চার লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে পৌর মেয়রের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
 
এটিকে বিএনপির আভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, 'বিএনপি এক সময় আন্দোলনে ব্যর্থ হয়ে কূটনীতি নির্ভর রাজনীতিতে ভর করেছিল। সে সময় একজন সাবেক কূটনীতিবিদ হিসেবে শমসের মবিন চৌধুরী বিদেশিদের কাছে নালিশ জানাতেন। এখন তিনিও টিকতে পারলেন না।'
 
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।