‘ডিসেম্বরে স্তন ক্যান্সার শনাক্তকরণে ফ্রি সেবা দেবে সরকার’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৬:৪৪
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সরকার প্রতি বছর ডিসেম্বর মাসে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণে সেবা দেবে।’
 
শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স-২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমাদেশগুলোর তুলনায় বাংলাদেশি নারীরা কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাই মহান বিজয়ের মাসে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে স্তন ক্যান্সার টেস্ট করানো হবে।’