‘নেইমার একদিন বিশ্বসেরা হবে’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৬:৫৬
 
বার্সেলোনায় নেইমার যেভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন তাতে মুগ্ধ মুরিসি রামালিয়ো। সান্তোসের সাবেক এই কোচ বলেছেন, তার এক সময়ের এই শিষ্য একদিন বিশ্বসেরা বলে বিবেচিত হবেন।
 

বর্তমানে কোনো ক্লাবের কোচের পদে না থাকা রামালিয়ো অভিজ্ঞতা অর্জনের জন্য ইউরোপের বিভিন্ন ক্লাব ঘুরে দেখছেন। এরই অংশ হিসেবে বার্সেলোনায় গিয়েছিলেন তিনি। নেইমারের সাবেক এই গুরু বলেছেন, ‘একদিন সে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে। সে নিজেকে প্রস্তুত করছে এবং বার্সেলোনার ভবিষ্যত্ নেতা হওয়ার জন্য পুরো কাঠামো তার পেছনে আছে।’