রাজধানীর তেজগাঁও থেকে এক শিশু (৬) ধর্ষণের অভিযোগে মজিদ (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, সন্ধ্যায় শিশুটির বাবা মজিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
