মধ্য এশিয়া সফরে কেরি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৩:৪৬
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাঁচ দিনের সফরে শনিবার মধ্য এশিয়া পৌঁছেছেন। তিনি এখানকার পাঁচ দেশ সফর করবেন।
 
যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরির এ সফরকে সময়োপযোগী মনে করছেন। কারণ দেশগুলো বাইরের আশ্বাস চায়।
 
মধ্য এশিয়ার কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও তুর্কেমেনিস্তান সফর করবেন কেরি।
 
মার্কিন কর্মকর্তারা বলেন, পাঁচ দেশ সফরকালে তিনি মানবাধিকারের বিষয়টি উত্থাপন করবেন। তবে চলমান মার্কিন নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে ঐসব দেশগুলোকে পুনরায় আশ্বস্ত করবেন তিনি।
 
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে তিনি মানবাধিকার নিয়ে কথা বলবেন।
 
কিরগিজিস্তানের রাজধানী বিশকেকের মধ্য দিয়ে তার এই সফর শুরু হচ্ছে। খবর: এএফপি।