ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে রবিবার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ২১:০৩

দুর্গাপূজা, আশুরা, লক্ষ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খুলছে রবিবার।

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ১৯ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল।