ঠাট্টা বাবুর জন্মদিন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৫৫

 

  অনিক মাযহার

 

এইযে দাদা, যাচ্ছ কোথা?

এথায় এসে বসো,

নতুন খবর সাথে নিয়ে

পুরান জমি চষো।

 

যার কারণে সপ্তাহ ভোর

মনটি খুলে হাসো,

এবার বলো তাকে তুমি

কতো ভালোবাসো?

 

যার কারণে দুঃখগুলো

চলে গেছে দূরে,

সুখের পাখি তোমার কাছে

আসছে উড়ে উড়ে।

 

হাসির ঠেলায় তার খবরই

গেছো তুমি ভুলে?

এবার তবে ফিরে এসো

রম্য ঠাট্টা মূলে।

 

এইদিনেতেই ঠাট্টা বাবু

এসেছিল ধরায়,

তাই তো দেখো এদিক-সেদিক

হাসিরও জল গড়ায়।

 

এবার তবে জন্মদিনে

জানাও দোয়া প্রীতি,

হাস্যখেলায় মনের থেকে

দূর করো সব ভীতি।

 

জেল রোড, ঘোপ যশোর