দুর্বৃত্তদের হামলায় শুদ্ধস্বরের প্রকাশকসহ আহত ৩

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৬:৪২
 
প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
 
বাকি দুইজন হলেন-রনদীপন বসু ও তারেক রহিম।
 
জানা গেছে, বেলা আড়াইটার দিকে তিন থেকে চারজন সশস্ত্র যুবক শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে হামলা চালায়।
 
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানিয়েছেন, দুর্বৃত্তরা কুপিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ঢুকে ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ বেশিরভাগ বই প্রকাশ করেছে শুদ্ধস্বর।