দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৫৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‌‘দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না।’

আজ শনিবার দুপুরে সাভারের বক্তারপুর এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, ‘সারাদেশে এক লাখ ৩০ হাজার গরীব ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি ছয় মাসে দেশে ১২ হাজার গৃহহীনদের বাড়ি ঘর নির্মাণ করে দেবে সরকার।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বেদে পল্লীর লোকজন আগে নৌকায় ঘুরে বেড়াতো এবং যাযাবর জীবন যাপন করতো। এজন্য সরকার তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী ৫ বছরের মধ্যে বেদে পল্লীর সবাইকে উন্নত মডেলের ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতিমধ্যে তাদের জন্য সরকারিভাবে গুচ্ছগ্রাম করে মাটি ভরাট ও ঘর নির্মাণ করে দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। এর ফলে দেশে আর কোনো পরিবার গৃহহীন থাকবে না। পরে প্রতিমন্ত্রী বেদে পল্লীর পরিবার বর্গের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ঝুঁকি কবে ১৫’শ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে অসুস্থ মনে হয় না: তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, পৌর মেয়র আব্দুল গণি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হোসেন প্রমুখ।

ইত্তেফাক/কেকে