নবজাতকের লাশ কার্টনে

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ০৯:৩৭
রাজধানীর মোহাম্মদপুরে কার্টনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মোহাম্মদপুর থানার এসআই সাঈদুল ইসলাম বলেন, 'আজিজ খান রোডের শ্মশান ঘাট থেকে শনিবার দুপুর ১২টায় লাশটি উদ্ধার করা হয়। একটি কার্টনের ভেতর কাপড় দিয়ে প্যাঁচানো ছিল নবজাতকের লাশ।' 
 
ধারণা করা হচ্ছে, বয়স ১ দিনের বেশি হবে না। নবজাতকের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।