জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাস্তায় সমাবেশ করেছেন আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মার্কেটের সব দোকান বন্ধ রাখবেন তারা।
আজ দুপুর ১২টার দিকে আজিজ মার্কেটের সামনের রাস্তায় আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি সমাবেশ শুরু করে। সমাবেশে বক্তব্য দেন দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান।
IMG0
এসময় ব্যবসায়ীরা পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এতে লেখা ছিল, ‘কেন এমন হত্যা?’, ‘প্রকাশক দীপন হত্যার বিচার চাই’। হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরেন ব্যবসায়ীরা।
সমাবেশ শেষে মিছিল নিয়ে টিএসসির দিকে যান ব্যবসায়ীরা। পরে তারা ফয়সলের জানাজায় অংশ নেবেন।
IMG1
এদিকে হামলা ও হত্যার প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সেখানে তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
