দীপনের দাফন সম্পন্ন

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৭:১২
 
দুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফয়সলের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক হওয়ায় পরিবার নিয়ে তিনি এখানেই থাকতেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হয়।
 
শনিবার রাজধানীর আজিজ সুপার মার্কেটে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন নিহত হন। এছাড়া লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়। এতে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন আহত হন।