g বিনোদন রিপোর্ট
জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে ‘রুদ্ধ প্রাণে আসুক প্রলয়’—শ্লোগানে গতকাল থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী নাট্যপার্বণ-২০১৯। চলবে ১৪ মার্চ পর্যন্ত। নাট্য উত্সব শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে একটি করে নাটক মঞ্চস্থ হবে। প্রথমদিন ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনায় ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ দিয়ে শুরু হয় উত্সব। আজ মঞ্চায়িত হবে ‘দৃশ্যপট’-এর প্রযোজনায় ‘সক্রেটিসের জবানবন্দি’, আগামীকাল মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘আজ মণ্ডলের ফাঁসি’, ১২ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘বাজাও পাঞ্চজন্য’, ১৩ মার্চ সুবচন নাট্য সংসদের প্রযোজনায় ‘মহাজনের নাও’ ও ১৪ মার্চ আরণ্যক নাট্যের প্রযোজনায় ‘রাঢ়াঙ’ মঞ্চায়িত হবে।
