ঢাবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৯:১৬
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিনজনের বিরুদ্ধে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 
প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাত্রদেরকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। রোববার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত ছাত্ররা হলেন,  মো. ফরহাদ উদ্দিন (তথ্য প্রযুক্তি বিভাগ, ১ম বর্ষ), এস এম ইমরুল কায়েস শুভ (পদার্থ বিজ্ঞান বিভাগ, মাস্টার্স), দ্বীন মোহাম্মদ সোহেল (প্রাচ্যকলা বিভাগ, ৪র্থ বর্ষ)। ফরহাদ মাহমুদ এবং ইমরুল কায়েস  ২০১১-১২ সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং অমর একুশে হলের আবাসিক ছাত্র। দ্বীন মোহাম্মদ সহ এই তিন জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং কি কারণে আজীবন বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।