রাজধানীর আদাবরে ধারালো অস্ত্র দিয়ে অজ্ঞাত এক যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল পৌনে ৬টার দিকে আদাবর থানার রোড নম্বর-১৪ এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা তাকে ফেলে রাখে যায়। তার পরনে চেক লু্ঙ্গি ও শার্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। কারা, কী কারণে ওই যুবককে হত্যা করেছে তা বলতে পানেনি তিনি।
