দীপন হত্যায় কানাডায় প্রতিবাদ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ০০:৫৮

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে আহত করার ঘটনার তীব্র ক্ষোভ কানাডাতেও ছড়িয়ে পড়েছে।

দেশে একের পর এক ধারাবাহিকভাবে লেখক-ব্লগার-প্রকাশকদের হত্যাকাণ্ডের ঘটনায় কানাডা প্রবাসী লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীরা প্রতিবাদ প্রকাশ করেছে।
কানাডা প্রবাসী ছড়াকার লুৎফর রহমান রিটন ইত্তেফাকের কাছে তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, আমরা শোকার্ত, বেদনার্ত।
দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, তিনি পুত্র হত্যার বিচার চান না। একজন পিতা কখন এইরকম একটা কথা বলতে পারেন? এটা বুঝতে ক্ষমতাও আমাদের নেই।

এছাড়াও নিহত দীপনের বাবা আবুল কাসেম ফজলুল হক সম্পর্কে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের আপত্তিকর বক্তবেও অনেকেই নিন্দা জানান।