শেষ হলো জাবির ভর্তি পরীক্ষা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ০১:০৩

শেষ হলো জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবষের ভর্তি পরীক্ষা। গতকাল সোমবার  জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে ভর্তি পরীক্ষার  মধ্যে দিয়ে শেষ হয় আট দিনব্যাপী অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা।

গতকাল রাতে উক্ত চারটি বিভাগের ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।  এ বছর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে মোট ৪৫টি আসনের বিপরীতে ১৩ হাজার দুইশ তিন জন, প্রত্নতত্ত্ব বিভাগে ৪৫টি আসনের বিপরীতে চার হাজার একশ ৫২জন, নাটক ও নাট্যতত্ত্ব  বিভাগে ৩০টি আসনের বিপরীতে দুই হাজার একশ ছয়জন এবং চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে এক হাজার তিনশ ৭৫জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এদের মধ্য থেকে প্রতি বিভাগের মোট আসন সংখ্যার দশগুণ উর্ত্তীণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার সকাল থেকে মোট পাঁচটি শিফটে এই চার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।