সৈয়দপুর বিমানবন্দরে ইউএস বাংলা নামতে পারেনি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১২:৪৪

সৈয়দপুর বিমানবন্দরে মঙ্গলবার সকাল১১টা ১৫ মিনিটের নির্ধারিত ফ্লাইট ইউএস বাংলা নামতে পারেনি। ফলে ওই বিমানটি ঢাকায় ফিরে গেছে।
 
সৈয়দপুর বিমানবন্দর নিয়মিত চেকিং এর সময় সিভিল এভিয়েশনের একটি গাড়ি বিকল হয়ে রানওয়েতে পড়ে থাকে। এ সময় বিমান আসার সময় হলে বিমানবন্দর কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স না দেওয়ায় ইউএস বাংলার একটি ঢাকা ফিরে গেছে। এদিক থেকে ৭০ জন যাত্রী যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি।

ইউএস বাংলার এয়ারপোর্ট ম্যানেজার রাকিব মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, রানওয়ে চেকিংয়ের সময় সিভিল এভিয়েশন’র গাড়ি নষ্ট হওয়ায় বিমান নামতে পারেনি।

তবে এয়ারপোর্ট ম্যানেজার শাহিন আহমেদ কোন মন্তব্য না করে জানান, এমন কিছুই হয়নি।