বৃহস্পতিবার কফিন মিছিল করবে গণজাগরণ মঞ্চ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৪:৩৬
 
প্রকাশক-লেখকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। নতুন কর্মসূচিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল ও শুক্রবার সংহতি সমাবেশ করা হবে।
 
মঙ্গলবার দুপুরে শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, লেখক-প্রকাশকের ওপর হামলা ও হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল হবে। আর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগে গণসংহতি সমাবেশ হবে।
 
গণজাগরণ মঞ্চের কর্মীরা সকালে শাহবাগে অবস্থান নেয়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে অবস্থান তুলে নেয়ার পর থেকে যান চলাচল শুরু হয়।