জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ মোমেন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৮:৩৮
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের দূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। তিনি ড. এ. কে আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হবেন।
 
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রেস রিলিজে এই কথা জানানো হয়েছে। প্রেস রিলিজে বলা হয় , বিসিএস ক্যাডারে ১৯৮৫ ব্যাচে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া মাসুদ বিন মোমেন বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। জাপানের আগে তিনি ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ড, এ. কে মোমেন সার্ক সচিবালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
 
মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এমএসএস  ডিগ্রি অর্জন করার পর যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।