মিরপুর-মতিঝিল রুটে ট্রাস্টের বাস

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ২০:৪৮
 
এবার নতুন রুটে বাস সেবা চালু করেছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস। মিরপুর থেকে সেনানিবাস হয়ে মতিঝিল পর্যন্ত চলবে এসব বাস।
 
মঙ্গলবার ১০টি বাস উদ্বোধন করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন সেন্টারে ওই উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর গণপরিবহন সমস্যা সমাধানে সেনাবাহিনীকে আরো ট্যাক্সি ক্যাব নামানোর অনুরোধ জানান মন্ত্রী।
 

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার মতো একটি মেগাসিটিতে ট্যাক্সি ক্যাব নেই। নতুন ক্যাব নামাতে বড় বড় প্রতিষ্ঠানের কাছে গিয়েছি কিন্তু কেউ সাড়া দেয়নি। পরে আর্মিকে অনুরোধ করলে তারা এগিয়ে আসে।’