স্পোর্টস রিপোর্টার
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, সাফ চ্যাম্পিয়নশিপের মেয়েদের আসরে আরেকটি অভিযানে আজ সকালে নেপালে যাবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের নারী ফুটবল দল সাফের গত আসরে ফাইনাল খেলেছিল। ভারতের কাছে হেরে গিয়ে রানার্সআপ বাংলাদেশ এবার টার্গেট করেছে সেমিফাইনাল। আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফাইনালের কথা ভাবতে চায়। কোচ গোলার রাব্বানী ছোটন ফাইনাল নিয়ে ভাবতে রাজি না। তার চোখে সেমিফাইনাল। ছোটন বলছিলেন আমরা গত সাফেও যাওয়ার আগে কোনো টার্গেটের কথা বলিনি। আমরা সেবার ফাইনাল খেলেছিলাম। যাই হোক যেটাই বলি না কেন আমাকে গ্রুপ পর্ব, সেমিফাইনাল বাধা পেরিয়ে ফাইনালে যেতে হবে।’
গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় এই সাফ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে এই টুর্নামেন্ট আয়োজনে পিছিয়ে গেলে নেপাল স্বাগতিক হয়। নেপালের বিরাটনগরে নারী সাপের আসবে ১২ থেকে ২৩ মার্চ। ৬ দল খেলবে দুই গ্রুপে। বাংলাদেশের ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল ও ভুটান এবং ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ১৪ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে খেলবে। এক ম্যাচ জিতলে সেমিফাইনালের দুয়ার খুলবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলতে হবে। যদি সেই গ্রুপে ভারত চ্যাম্পিয়ন হয়, তাহলে বাংলাদেশের সুবিধা হবে। তা না হলে সেমিফাইনালে যদি ভারতকে পায় বাংলাদেশ, তাহলে টুর্নামেন্ট হতে বিদায়ের প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ ভারত অনেক শক্তিশালী দল। তাদের দলে এমন খেলোয়াড়ও রয়েছে যার বয়স বাংলাদেশের সানজিদা, মনিকা, তহুরাদের চেয়ে ২০ বছর বেশি। ভারত শুধু শক্তিশালী দলই নয়। তারা সাফের সবচেয়ে বেশি ট্রফি ঘরে তুলেছে। চার আসরের মধ্যে চার বারই চ্যাম্পিয়ন ভারত। নেপাল তিনবার রানার্সআপ, শ্রীলঙ্কা দুই বার, এবার নাম প্রত্যাহার করে নেওয়া পাকিস্তান একবার করে সাফের সেমিফাইনালে খেলে। সাফের গত আসরে ফাইনালে বাংলাদেশ হেরে যায় ভারতের কাছে। সাফের প্রতিপক্ষ দেশগুলো সব সময় বাংলাদেশকে ফেভারিট মনে করে। কিন্তু বাংলাদেশ তা মনে করে না। কারণ নেপাল এবং ভারতের মতো দেশের সামনে বাংলাদেশ বয়স এবং অভিজ্ঞতায় পিছিয়ে। ছোটন রাখঢাক না করে সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত নেপাল আমাদের খেলোয়াড়দের চেয়ে বয়সে এগিয়ে অভিজ্ঞতায় এগিয়ে। তাদেরকে আমি খাটো করে দেখতে পারি না।’
২১ ফুটবলার যাচ্ছেন সাফে। এদের মধ্যে গত সাফ খেলার অভিজ্ঞতা রয়েছে ১৪ ফুটবলারের। এএফসি অনূর্ধ্ব-১৬ খেলে আসা ফুটবলার হলেন ৮ জন।
