রাজধানীতে যুবককে কুপিয়ে জখম, আটক ১

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ০৮:৫২
রাজধানীর মাণ্ডায় আলামিন (১৮) নামের এক নুডলস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত আলামিনের বাবার নাম মনিরুল ইসলাম। তারা ঢাকার মুগদায় থাকেন। গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং ইউনিয়নের চানপুর গ্রামে।
 
আলামিনের চাচা নজরুল ইসলাম জানান, রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় আলামিনের মোবাইল ফোনে কল দেন তার বোন। এ সময় একজন নারী ফোনটি রিসিভ করে বলেন, 'মোবাইলের বাহককে কে বা কারা কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।'
 
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) আবেদ জানান, নুডলস ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জুয়েল ওরফে মুরগি জুয়েল (১৯) নামের একজনকে আটক করা হয়েছে।