চলতি বছর মে মাসে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে লেবার পার্টি থেকে জয় পান বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে রাখা তার বক্তৃতা বিবিসির সেরা সাতে উঠে এসেছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের পার্লামেন্টের ১৭৬ জন নতুন সংসদ সদস্যের প্রথম বক্তৃতার ক্ষেত্রে সাতজনের বক্তব্য স্মরণীয়। এর মধ্যে টিউলিপ সিদ্দিকও রয়েছেন।
বাকিরা হলেন- স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) মাইরি ব্লাক, কনজারভেটিভ পার্টির হেইডি আলেন, জনি মার্চার, লেবার পার্টির এঞ্জেলা রায়নার, কনজারভেটিভ পার্টির নুসরাত গণি ও এসএনপি’র মার্টিন ডচারটি।
পার্লামেন্টে ইউরোপীয়ন ইউনিয়নের গণভোটের বিলের বিষয়ে বির্তকের সময় এমপি টিউলিপ সিদ্দিক শরণার্থী ও অভিবাসীপ্রত্যাশীদের বিষয়ে নিরাপদ ব্রিটেনের প্রশংসা করেন।
বক্তৃতায় টিউলিপ ১৯৭৫ সালে ১৫ আগস্ট পরিবারের সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তার মায়ের ব্রিটেনে আশ্রয় লাভের কাহিনী তুলে ধরেন। সেসময়
এ ছাড়াও তার বক্তৃতায় হ্যাম্পস্টেডের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি বলেন, হ্যাম্পস্টেডের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, সমৃদ্ধি ও সামাজিক ন্যায়পরায়ণতা সবার কাছে পৌঁছে গিয়েছিল।
নিজের প্রথম বক্তৃতা বিবিসির মতো একটি প্রতিষ্ঠানের শীর্ষ সাতে জায়গা করে নেয়ায় নিজেকে গর্বিত মনে করছেন টিউলিপ। এক টুইটার বার্তায় তিনি তার এই অনুভূতি জানান।
