সচিব হলেন মোজাম্মেল হক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৬:২১
 
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক কে এম মোজাম্মেল হককে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাশাসন মন্ত্রণালয় বুধবার মোজাম্মেলকে সচিব পদে পদোন্নতিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।
 
পরে আলাদা আদেশে মোজাম্মেলকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদেই পদায়ন করা হয়। ১৯৮২ ব্যাচের ইকোনমিক ক্যাডারের এই কর্মকর্তার জন্ম নারায়ণগঞ্জে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নিযুক্তির আগে মোজাম্মেল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
 
এ ছাড়া শিক্ষা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেন তিনি। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদায় ৬৯ জন কর্মকর্তা রয়েছেন। বিডি নিউজ।