সেক্স টেপ দিয়ে ব্ল্যাকমেলের মামলায় বেনজেমা গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৭:২৭
 
সেক্স টেপ বানিয়ে সেটা নিয়ে ব্ল্যাকমেল করা মামলায় জিজ্ঞাসাবাদ করতে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। ভার্সাইয়ের স্থানীয় সময় সকাল নয়টায় থানায় হাজির হতে হয় তাকে। এরপর সেখান থেকে আদালতে নেয়া হয়। ফৌজদারি তদন্ত চলছে ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে।
 
ফ্রান্সের এক ম্যাচ উপলক্ষে জাতীয় দলে সব ফুটবলার একসঙ্গে হোটেলে ওঠার পর ঘটনাটি ঘটে। জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্স টেপ করেন। যে সেক্স টেপটি কোনোভাবে কিছু ব্ল্যাকমেলারদের হাতে চলে যায়। লিওঁর ফুটবলার ভালবুয়েনাকে এরপর ফাঁদে ফেলে হুমকি দেয়া হয়। বড় অঙ্কের টাকা না দিলে সেক্স টেপটি ছেড়ে দেওয়া হবে।
 
ধারণা করা হচ্ছে যারা ব্ল্যাকমেল করছে, তাদের সঙ্গে বেনজেমার এক আত্মীয়ের যোগসূত্র আছে। কিন্তু এই ঘটনায় বেনজেমার নিজের কতটা সম্পৃক্ততা, তা এখনো নিশ্চিত নয়। অপরাধ প্রমাণিত হলো পাঁচ বছরের জন্য হতে পারে জেল।
 

সূত্র: এএফপি।